মূল কনটেন্টে যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩
রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বেলজিয়ামে শিক্ষা-বাজেট কাটছাঁটের বিক্ষোভে গ্রেপ্তার ১৯৫

শনিবারের বিক্ষোভে ব্রাসেলসে ১৫০ ও লিয়েজে ৪৫ জন, মোট ১৯৫ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। ব্রাসেলসে বিচারিক প্রক্রিয়ায় গ্রেপ্তারদের ১৫ জন এবং লিয়েজে আটকদের ১২ জন অপ্রাপ্তবয়স্ক। ব্রাসেলসে পাঁচ পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। দুই শহরেই পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। বিক্ষোভের সূত্রপাত ১ অক্টোবর লিয়েজে, শিক্ষা খাতের সংস্কার ও ব্যয় কাটছাঁটের প্রতিবাদে। #Belgium #Brussels #Liege #StudentProtest #MeehaNews

ব্রাসেলসে শিক্ষা বাজেট কাটছাঁটের প্রতিবাদে বিক্ষোভকারী তরুণেরা ও পুলিশ
শনিবার ব্রাসেলসে শিক্ষা সংস্কার ও বাজেট কাটছাঁটের প্রতিবাদে বিক্ষোভছবি: সংগৃহীত

শিক্ষানীতি ও বাজেট কাটছাঁটের প্রতিবাদে বেলজিয়ামের ব্রাসেলস ও লিয়েজ শহরে শনিবারের বিক্ষোভে ১৯৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। আনাদোলুর বরাতে এ খবর দিয়েছে আমার দেশ।

ব্রাসেলস পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে ১৫০ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ১১৮ জনকে প্রশাসনিক প্রক্রিয়ায় আটক এবং ৩২ জনকে বিচারিক প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় গ্রেপ্তারদের ১৫ জন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ কর্মকর্তাদের দিকে বস্তু ছোড়া, গ্রেপ্তারে বাধা দেওয়া ও ইচ্ছাকৃত অগ্নিসংযোগের মতো অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। জড়িতদের শনাক্তের তদন্ত চলছে, তাই সংখ্যা বদলাতে পারে। বিক্ষোভে পাঁচ পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীরা বৈদ্যুতিক স্কুটার ও নির্মাণসামগ্রী দিয়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করেন। পুলিশ একাধিকবার কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

বেলজীয় সংবাদ সংস্থা বেলগার বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, লিয়েজে ৪৫ জন গ্রেপ্তার হয়েছেন। ৪০ জনকে প্রশাসনিক প্রক্রিয়ায় আটক এবং পাঁচজনকে বিচারিক প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়, আটকদের ১২ জন অপ্রাপ্তবয়স্ক। সেখানে সকাল ১০টার দিকে গিয়ম রেলস্টেশনের সামনে ২০০ থেকে ২৫০ জন জড়ো হয়ে শান্তিপূর্ণ মিছিল শুরু করেন। পরে তাঁরা প্লাস সাঁ-ল্যামবার চত্বরে অবস্থান নিয়ে বাস চলাচল আটকে দেন এবং ল্য কাদরানের কাছে সড়ক অবরোধ করেন। সন্ধ্যায় সেখানে জড়ো হওয়া প্রায় ৫০ জন প্রিন্স-বিশপস প্যালেসের দিকে আতশবাজির মর্টার ছোড়েন। জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে। সন্ধ্যার মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রান্সের শিক্ষার্থী-বিক্ষোভের ধারাবাহিকতায় ১ অক্টোবর লিয়েজে এ আন্দোলন শুরু হয়। একাডেমিয়া ম্যাগের তথ্যমতে, ওয়ালোনিয়া-ব্রাসেলস ফেডারেশনের (Wallonia-Brussels Federation) অনুমোদিত সংস্কারে ২০২৯ সালের মধ্যে শিক্ষা খাতে ৫০ কোটি ইউরো ব্যয় কমানো, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি (tuition fee) বাড়ানো এবং শিক্ষকদের সাপ্তাহিক শ্রেণিকক্ষ-সময় ২০ থেকে ২২ ঘণ্টা করার কথা আছে। এসব সংস্কারের বিরুদ্ধেই বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছেন। লিয়েজ পুলিশ ৭ অক্টোবর পর্যন্ত শহরে ১০৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আন্তর্জাতিক ডেক্স

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

আজ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।