মূল কনটেন্টে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩
রবিবার ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

দীপাবলিতে ২০ কর্মীকে ১ লাখ ৩৩ হাজার টাকা উপহার দিলেন মালিক

সুরাটের বস্ত্র ব্যবসায়ী রামস্বরূপ মুন্ডে দীপাবলি উপলক্ষে ২০ কর্মীকে প্রত্যেককে ১ লাখ ৩৩ হাজারের বেশি নগদ বোনাস দিয়েছেন। টাকা খামে না দিয়ে রুপার মতো দেখতে পূজার থালায় সাজিয়ে রাখা হয়। কর্মীদের স্ত্রীরা তা স্বামীদের হাতে তুলে দেন। মুন্ডের ভাষ্য, তিনি কর্মীদের পরিবারের অংশ মনে করেন এবং চান তাঁরা আর্থিক দুশ্চিন্তা ছাড়া উৎসব করুন। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা তাঁর প্রশংসা করেছেন।#Surat #Diwali #Gujarat #ViralVideo #MeehaNews

পূজার থালায় সাজানো নগদ বোনাস নিচ্ছেন সুরাটের বস্ত্র প্রতিষ্ঠানের কর্মীরা
কর্মীদের উপহার দিচ্ছেন

দীপাবলি উপলক্ষে নিজের ২০ কর্মীকে প্রত্যেককে ১ লাখ ৩৩ হাজার রুপির বেশি নগদ বোনাস দিয়েছেন ভারতের গুজরাটের সুরাটের এক বস্ত্র ব্যবসায়ী। বোনাস দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীর নাম রামস্বরূপ মুন্ডে। সুরাটে তিনি একটি বস্ত্র ব্যবসাপ্রতিষ্ঠান চালান। প্রতিবেদন অনুযায়ী, দীপাবলিতে বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণত কর্মীদের মিষ্টি ও শুকনো খাবারের প্যাকেট দেয়। মুন্ডে খামে টাকা না দিয়ে রুপার মতো দেখতে বিশেষ পূজার থালায় টাকার বান্ডিল সাজান। থালাগুলোতে ছিল ১০ থেকে ৫০০ রুপি মূল্যমানের নতুন নোট। কর্মীদের স্ত্রীরা নিজ হাতে স্বামীদের এই অর্থ তুলে দেন। অপ্রত্যাশিত উপহার পেয়ে অনেক কর্মী আবেগ ধরে রাখতে পারেননি। কেউ কেউ কেঁদে ফেলেন।

মুন্ডে জানান, তিনি কর্মীদের শুধু শ্রমিক বা কর্মচারী মনে করেন না, নিজের পরিবারের অংশ মনে করেন। তাঁর ইচ্ছা, কর্মীরা যেন আর্থিক দুশ্চিন্তা ছাড়াই পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে পারেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাজারো মানুষ মন্তব্য করেছেন। অনেকে উদ্যোগের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, যাঁরা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পরিশ্রম করেন, তাঁদের পরিবারও সমান আনন্দে উৎসব করার যোগ্য। কেউ কেউ ওই প্রতিষ্ঠানে চাকরির আবেদনের উপায় জানতে চেয়েছেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আন্তর্জাতিক ডেক্স

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।