মূল কনটেন্টে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩
রবিবার ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সৈকতে নেমে নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (২৫) মরদেহ শনিবার রাতে সাগরতীর থেকে উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি পানিতে ভেসে যান। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড ও বনরক্ষীরা মরদেহ উদ্ধার করেন। রিয়াজ ময়মনসিংহের ভালুকার বাসিন্দা। তিনি ১০ বন্ধুর সঙ্গে সুন্দরবন ঘুরতে এসেছিলেন।#Sundarbans #Dublarchar #Sharankhola #CoastGuard #MeehaNews

সুন্দরবনের দুবলারচরের আলোরকোল সাগরতীর
ফাইল ছবি

সুন্দরবনের দুবলারচরে সৈকতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শরণখোলার আলোরকোলে সাগরতীর থেকে কোস্টগার্ড ও বনরক্ষীরা মরদেহটি উদ্ধার করেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড পশ্চিমজোনের (মংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেমও সাগরে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ পাওয়ার তথ্য জানান।

রিয়াজ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। তিনি ১০ বন্ধুকে নিয়ে সুন্দরবন বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকেল তিনটার দিকে আলোরকোল সৈকতে নেমে তিনি পানিতে ভেসে নিখোঁজ হন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Meeha Desk

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।