মূল কনটেন্টে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ফ্রান্সে মাদক চক্রে কিশোরদের ব্যবহার, নিয়োগ হচ্ছে সামাজিক মাধ্যমে

বিবিসির অনুসন্ধান অনুযায়ী মার্সেইয়ের মাদক চক্রগুলো মাদক বিক্রির পাশাপাশি অপহরণ, নির্যাতন ও হত্যার মতো অপরাধেও কিশোরদের ব্যবহার করছে। সামাজিক মাধ্যমে চালক, মাদক পরিবহনকারী ও খুনি নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে; প্যারিস, নঁত ও লিলের কিশোরেরাও আকৃষ্ট হচ্ছে। ফ্রান্সের মাদকবিরোধী ইউনিটের প্রধানের তথ্যমতে, ২০২৫ সালে ১০ হাজারের বেশি শিশু কোনো না কোনোভাবে মাদক পাচারে জড়িয়েছে। ২০২৪ সাল থেকে ডিজেড মাফিয়া–সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন; ৬০০ জন কারাগারে।#France #Marseille #DZMafia #DrugGang #MeehaNews

ফ্রান্সের মার্সেইয়ে মাদক চক্রে কিশোরদের ব্যবহারের প্রতীকী ছবি
ছেলে হুগোর মৃত্যুর খবর দিয়ে চিকিৎসকের ফোন: ‘আপনার ছেলে গত রাতে এসেছে, তার মাথায় গুলি লেগেছে।

ফ্রান্সের বন্দরনগর মার্সেইয়ে মাদক চক্রগুলো শিশু-কিশোরদের দিয়ে অপরাধ সাম্রাজ্য বাড়াচ্ছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মাদক বিক্রি নয়, অপহরণ, নির্যাতন ও হত্যার মতো গুরুতর অপরাধেও এদের নিয়োগ দেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় আয়ের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরদের দলে টানা হচ্ছে। চালক, মাদক পরিবহনকারী এমনকি খুনি নিয়োগের বিজ্ঞাপনও দেওয়া হয় সেখানে। প্যারিস, নঁত ও লিলের মতো শহরের কিশোরেরাও এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হচ্ছে। বিবিসিকে এক সাবেক সদস্য জানান, গাড়ি, বড় বাসা, মাদক ও অর্থের লোভ দেখিয়ে কিশোরদের টানা হয়। একবার জড়িয়ে পড়লে বেরিয়ে আসা কঠিন।

মার্সেইয়ের প্রভাবশালী অপরাধী গোষ্ঠী ডিজেড মাফিয়া ২০২৩ সালের রক্তক্ষয়ী আধিপত্যের লড়াইয়ের পর শহরের অন্যতম শক্তিশালী চক্র হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে তারা নিজেদের প্রভাব জানান দেয় এবং নতুন সদস্যও সংগ্রহ করে।

২০২২ সালে মার্সেইয়ের একটি আবাসিক এলাকায় মাদক কিনতে গিয়ে এক নারী বিক্রেতার কাছ থেকে একটি চিরকুট পান। তাতে লেখা ছিল, ‘আমাদের জোর করে আটকে রাখা হয়েছে, সাহায্য দরকার। আমাদের বয়স ১৫ বছর।’ পরে জানা যায়, দুই কিশোরকে চক্রটি আটকে রেখে মারধর ও নির্যাতন করছিল। পালানোর চেষ্টা করলে একজনকে পিটিয়ে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছয়জনের কারাদণ্ড হয়েছে।

ফ্রান্সের মাদকবিরোধী ইউনিটের প্রধান দিমিত্রি জুলাসের তথ্যমতে, ২০২৫ সালে ১০ হাজারের বেশি শিশু কোনো না কোনোভাবে মাদক পাচারে জড়িয়ে পড়ে। দেশটিতে কোকেন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সালের ছয় লাখ থেকে বেড়ে প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের পুলিশ জানিয়েছে, ২০২৪ সাল থেকে ডিজেড মাফিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬০০ জন কারাগারে আছেন।

মাদক চক্রের হাতে নিহত হুগো নামের এক তরুণের মা কারিন ব্রুইয়ার্ড বলেন, অপরাধী গোষ্ঠীগুলো শুধু তরুণদের জীবন নয়, পুরো পরিবারকে ধ্বংস করছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।