মূল কনটেন্টে যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩
বুধবার ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিকের ওপর হামলা

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড়ে সংবাদ সংগ্রহকালে তিন গণমাধ্যমকর্মী হামলার শিকার হন। আহতরা স্টার নিউজের আহমাদ সোহান সিরাজী, একাত্তর টিভির রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন। সাংবাদিকদের অভিযোগ, মাস্কপরা একদল ব্যক্তি লাঠিসোঁটা ও ইট দিয়ে তাঁদের মারধর করেন। পুলিশ সুপার ও বিজিবি অধিনায়ক আন্দোলনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সাংবাদিকদের ওপর হামলা নিয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।#Savar #Hemayetpur #PressFreedom #MeehaNews

সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন
হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকা

ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় তিন গণমাধ্যমকর্মী হামলা ও মারধরের শিকার হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন মো. উজ্জ্বল হোসেন।

হামলার শিকার সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে তাঁরা পদ্মার মোড়ে যান। কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য নেওয়ার পর কিছুটা এগিয়ে ফুটেজ সংগ্রহ করছিলেন। তখন আন্দোলনকারীদের মধ্য থেকে মাস্ক পরা একদল ব্যক্তি তাঁদের পরিচয় জেনে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলাকারীরা লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে আশপাশের কয়েকজন এগিয়ে এসে হামলাকারীদের বুঝিয়ে সাংবাদিকদের সরে যাওয়ার সুযোগ করে দিলে তাঁরা আহত অবস্থায় জায়গাটি ছাড়েন।

আহমাদ সোহান সিরাজী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো কারণ ছাড়াই কয়েকজন তাঁদের মারধর করেছেন। অনেকের মুখে মাস্ক ছিল, তাঁদের শ্রমিক মনে হয়নি। শুরু থেকেই তাঁদের আচরণ ছিল মারমুখী। সাংবাদিকেরা চলে আসার চেষ্টা করলে হামলাকারীরা পিছু নেন, পরে ধাওয়া করে মারধর করেন।

হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় মামলা হয়েছে কি না, তা-ও জানা যায়নি।

একই এলাকার পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সকালে পদ্মার মোড়ে দুই দিক থেকে ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠেন। পুলিশ প্রতিরোধ করে। তাঁর ভাষ্য, আন্দোলনকারীরা সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন দেন এবং হামলায় ওসি গুরুতর আহত হন।

বিজিবি ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইমুন বলেন, সাভার ও আশুলিয়ায় তাঁদের তিন প্লাটুনের মতো সদস্য মোতায়েন আছে। তাঁর মতে, যাঁরা বিশৃঙ্খলা করছেন তাঁরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন এবং এলাকায় শ্রমিকের সংখ্যা বেশি নয়। অধিকাংশই ‘মিসক্রিয়েটর’ (misccreator) বলে তাঁর ধারণা।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুর, সাভার ও গাজীপুরে কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, নতুন মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলন থামেনি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

রায়হান সাব্বির

ঢাকা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।