মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

আলিপুরে বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুর রউফ

সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে "ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬"-এর উদ্বোধন করেছেন বিএনপি নেতা আব্দুর রউফ। প্রাথমিকভাবে ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। নিবন্ধনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, ছবি, মোবাইল নম্বর ও নিজ নামে নিবন্ধিত বিকাশ বা নগদ অ্যাকাউন্টের তথ্য লাগবে বলে জানানো হয়েছে।#Satkhira #FamilyCard #BNP #Bangladesh #MeehaNews

আলিপুরে বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুর রউফ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা আব্দুর রউফছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন।।

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার ৭ নম্বর আলিপুর ইউনিয়নে “ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিকভাবে ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা বাজারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “আমি আলিপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে সবসময় নিবেদিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমি আলিপুরে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে এসেছি। ভোটের রাজনৈতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য।” অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন আব্দুর রউফের জ্যেষ্ঠ পৌত্র ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সামির শোয়েব রাদমির।

আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন সোনালী গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার হাফিজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, স্থানীয় ইউপি সদস্যসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন স্বেচ্ছাসেবী নাজমুন্নাহার। তিনি জানান, কর্মসূচিটি মূলত পরিবারের নারীদের ক্ষমতায়ন ও সরাসরি সহায়তার জন্য সাজানো হয়েছে। প্রাথমিক নিবন্ধনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, পাসপোর্ট আকারের রঙিন ছবি, সচল মোবাইল নম্বর এবং নিজ নামে নিবন্ধিত বিকাশ বা নগদ অ্যাকাউন্ট লাগবে। সঙ্গে স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সন্তানদের প্রয়োজনীয় তথ্য ও পরিবারপ্রধানের বিবরণও জমা দিতে হবে।

তিনি আরও জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে বা নির্ধারিত কেন্দ্রে তথ্য সংগ্রহ করবেন। সঠিক সুবিধাভোগী বাছাইয়ে সবাইকে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।