কালুখালীতে রেলব্রিজে ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কালীকাপুর রেলব্রিজ পার হওয়ার সময় মধুমতী এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে রিশাদ (১২) গুরুতর আহত হয়। খুলনার বটিয়াঘাটার বাসিন্দা রিশাদ বন্ধু ইয়াসিনের (১৩) সঙ্গে ট্রেনে ও স্টেশনে বাদাম-বুট বিক্রি করত। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক ডা. সিফাত জান্নাত স্পর্শ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#Rajbari #Kalukhali #TrainAccident #MeehaNews

রাজবাড়ীর কালুখালীতে রেলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে রিশাদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ট্রেনে বাদাম-বুট বিক্রি করত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলব্রিজ পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। তখন সে খুলনা থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেসের ছাদে ছিল।
রিশাদ খুলনার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সঙ্গে থাকা বন্ধু ইয়াসিন (১৩) জানায়, বাদাম-বুট আনতে তারা সকালে খুলনা থেকে ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। দুজনেই ছাদে বসা ছিল। ট্রেনটি রেলব্রিজ পার হওয়ার সময় সেতুর সঙ্গে ধাক্কা লেগে রিশাদ নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পায় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জান্নাত স্পর্শ বলেন, মাথায় গুরুতর আঘাত নিয়ে রিশাদকে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হয়েছিল।





