মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ইবি রিসার্চ সোসাইটির নেতৃত্বে নোমান-ফাহিম

ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (আইইউআরএস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। লোকপ্রশাসন বিভাগের আব্দুল্লাহ আল নোমান সভাপতি আর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম ফয়সাল সাধারণ সম্পাদক হয়েছেন। নতুন নেতৃত্বের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি এবং প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা।#IslamicUniversity #Research #StudentOrganization #Bangladesh #MeehaNews

ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল
আব্দুল্লাহ আল নোমান (বাঁয়ে) ও ফাহিম ফয়সালছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির (আইইউআরএস) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। সাধারণ সম্পাদক হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সংগঠনের সদস্যদের নিয়ে এক জরুরি অনলাইন সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন:

  • সহসভাপতি: আফিয়া আলম, শুরভী ইয়াসমিন, সিয়াম শেখ শ্রাবণ, আব্দুল হালিম, মো. হাসিব মিয়া, মোছা. মারিয়ম আক্তার চৈতি, জারিন আক্তার মীম ও সাদিয়া সাবরিনা।

  • যুগ্ম সাধারণ সম্পাদক: এস এম শাহরীয়ার স্বাধীন, ফারিহা আলম লুনা ও আশফিয়া কানিজ ফাতেমা।

  • সাংগঠনিক সম্পাদক: মো. মাসরুর রহমান। সহসাংগঠনিক সম্পাদক জুবাইর চৌধুরী।

  • কোষাধ্যক্ষ: শেখ মিরাজুল ইসলাম। সহকারী কোষাধ্যক্ষ মো. আরমান আলী।

  • দপ্তর সম্পাদক: মো. উজ্জ্বল রানা। উপদপ্তর সম্পাদক তাফসির রহমান মৃধা।

  • ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক: সাগর মোল্লা। সহ-ব্র্যান্ডিং ও প্রচার সম্পাদক মোছা. শাহারা রহমান।

  • গবেষণা সম্পাদক: রোহানা আক্তার। উপগবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম।

  • ইভেন্ট উপস্থাপনা সম্পাদক: মুস্তাবা তানজিম রহমান। উপ-ইভেন্ট উপস্থাপনা সম্পাদক সেহেরীস জাহান সিমি।

  • তথ্য সম্পাদক: সানজিদা আহমেদ। উপতথ্য সম্পাদক মাইমুনা রহমান।

  • কর্মশালা সম্পাদক: মো. রোহান চৌধুরী। উপকর্মশালা সম্পাদক মো. তাওহিদুল ইসলাম ও মারুফ ইসলাম আতিক।

নতুন সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল বলেন, তাঁদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা নিশ্চিত করা এবং গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের আগ্রহী শিক্ষার্থী যেন গবেষণার সুযোগ পান, সে জন্য প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি।

সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীল চিন্তার একটি অর্থবহ জায়গা হয়ে উঠুক।’

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।