আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃত্যু
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে আখাউড়ার কোড্ডা এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসির প্রাথমিক তথ্যমতে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে।#Akhaura #Brahmanbaria #TrainAccident #MeehaNews

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৮০ বছর।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে তাঁর পরিচয় মেলেনি।
ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) এর মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





