প্রধান কন্টেন্টে যান
শনি ৩ October ২৬
হেডলাইন
বিজ্ঞাপন বিজ্ঞাপন
অর্থব্যবস্থা / বিনিয়োগ

বিনিয়োগের পরিবেশ গড়ছে সরকার, বললেন তারেক রহমান

মোট শেয়ারমোঃ: 2

বিনিয়োগের পরিবেশ গড়ছে সরকার, বললেন তারেক রহমান
ছবি: ভিডিও থেকে নেওয়া

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানে সমৃদ্ধ বাংলাদেশ।”

আইনের শাসন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তা সবার প্রতি সমানভাবে প্রয়োগ করা হবে এবং মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার। তিনি জানান, জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সরকারের ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতির ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার। তাঁর ভাষায়, সরকার এখন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা সহজলভ্য করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এক ছাতার নিচে সব সেবা দিতে চালু হবে ইউনিভার্সেল কার্ড। দেশকে আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম কেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এই সংলাপ পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে, চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত তিন দিন। উপস্থাপক জিল্লুর রহমানের তথ্যমতে, ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি ও ২০০ জন বক্তা অংশ নিচ্ছেন এবারের আয়োজনে। সমাপনী অধিবেশনের আগে ৫ অক্টোবর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমানও। সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা ও মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এতে যোগ দিয়েছেন।

এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’—যার ভাবার্থ, পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা।

মোট শেয়ারমোঃ: 2

পোস্টটি কেমন লাগলো?

মন্তব্য করুন

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলো * দ্বারা চিহ্নিত।

সম্পর্কিত খবর

সাম্প্রতিক খবর

নেতানিয়াহুর ৮ ঘণ্টার সফর, ট্রাম্পহীন সাক্ষাৎ—পশ্চিমারা কি সত্যিই পতন চায়?

নেতানিয়াহুর ৮ ঘণ্টার সফর, ট্রাম্পহীন সাক্ষাৎ—পশ্চিমারা কি সত্যিই পতন চায়?

১৯ ঘণ্টা আগে
বন্ধ দরজা আর একটি ‘না’: স্বরা ভাস্করের সেই রাতের গল্প

বন্ধ দরজা আর একটি ‘না’: স্বরা ভাস্করের সেই রাতের গল্প

১৯ ঘণ্টা আগে
সাদের অনুরোধে বদলে গেল এলেনার গল্প: আগে ইন্দোনেশিয়া, এখন নেপাল

সাদের অনুরোধে বদলে গেল এলেনার গল্প: আগে ইন্দোনেশিয়া, এখন নেপাল

১৯ ঘণ্টা আগে
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, একই পরিবারের ৪ জন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭, একই পরিবারের ৪ জন

১৯ ঘণ্টা আগে
সুইচ আমাদের হাতে, বিদ্যুৎ কার হাতে?

সুইচ আমাদের হাতে, বিদ্যুৎ কার হাতে?

১ দিন আগে
নামফলকে লেখা হলো, মুছে গেল, আবার ফিরল—ঢাবির এক হল, দুই নাম আর অভ্যুত্থানের অসমাপ্ত প্রশ্ন

নামফলকে লেখা হলো, মুছে গেল, আবার ফিরল—ঢাবির এক হল, দুই নাম আর অভ্যুত্থানের অসমাপ্ত প্রশ্ন

২ দিন আগে
গোল নয় গোলপাতা: সুন্দরবনের সবুজ আচ্ছাদন, যার আড়ালে লুকিয়ে বাঘের নিঃশ্বাস

গোল নয় গোলপাতা: সুন্দরবনের সবুজ আচ্ছাদন, যার আড়ালে লুকিয়ে বাঘের নিঃশ্বাস

৫ দিন আগে
মেহেরুনকে নিয়ে ‘উধাও’ আইএইচটি শিক্ষক অসীম কুমার

মেহেরুনকে নিয়ে ‘উধাও’ আইএইচটি শিক্ষক অসীম কুমার

৩ সপ্তাহ আগে

সর্বাধিক পঠিত