মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১৫ কারখানায় ছুটি

মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরের আকলিচালায় এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের সামনে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। বেলা ১১টা থেকে মৌচাক–কোনাবাড়ী অংশে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়; সোয়া ১টায়ও অবরোধ চলছিল। পরিস্থিতি শান্ত রাখতে এলাকার ১৫টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।#KaliakairNews #GazipurNews #GarmentWorkers #WageDemand #MeehaNews

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবস্থান
বেতন বাড়ানোর দাবিতে কালিয়াকৈরের মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকেছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা সোয়া একটায়ও অবরোধ চলছিল।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কালিয়াকৈরের আকলিচালা এলাকায় এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে মিছিল নিয়ে তাঁরা কালিয়াকৈর–ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন তাঁরা। একপর্যায়ে কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি শান্ত রাখতে এলাকার ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বেলা ১১টার দিকে শ্রমিকেরা মৌচাক থেকে কোনাবাড়ী পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক হাবিবুর রহমান বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেড়েছে, কিন্তু শ্রমিকের মূল্য বাড়েনি। আমাদের বেতন বাড়াতে হবে, না হলে আন্দোলন চালিয়ে যাব।’

আরেক শ্রমিক কারিমা বেগম বলেন, বর্তমান বেতনে সংসার চলছে না। স্বামী–স্ত্রী দুজনই চাকরি করেও তাঁদের টানাটানির মধ্যে থাকতে হয়। এ কারণেই তাঁরা সড়কে নেমেছেন।

কোনাবাড়ী এলাকায় বাসে আটকা পড়া যাত্রী সাইফুল ইসলাম বলেন, এক ঘণ্টার বেশি সময় ধরে তিনি আটকে আছেন, কোনো দিকেই যানবাহন চলছে না।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আছেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।