মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল চাওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। অভিযোগ, পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে সুপারভাইজার আউয়ালকে মারধর করা হয়েছে। নাসির উদ্দিন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তাঁর দাবি, গাড়িগুলো সড়ক ও জনপথ বিভাগ থেকে টোলমুক্ত করা ছিল। টোল আদায়কারী প্রতিষ্ঠানের ডিরেক্টর (অপারেশন) সজল বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, আইনি ব্যবস্থার বিষয়ে ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।#PayraBridge #TollPlaza #Barishal #MeehaNews

পায়রা সেতুর টোল প্লাজার সামনের দৃশ্য
ঘটনার সময় পায়রা সেতুর টোল প্লাজার সামনের দৃশ্যছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল চাওয়ায় দায়িত্বরত সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, নেতারা তিনটি জিপ নিয়ে টোল প্লাজায় পৌঁছালে টোল আদায়কারীরা গাড়িগুলো থামিয়ে টোল চান। গাড়িগুলো টোলমুক্ত দাবি করে তাঁরা কাউন্টারের টোল কালেক্টর চঞ্চল সরকারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে চঞ্চলকে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

চিৎকার-চেঁচামেচি শুনে সুপারভাইজার আউয়াল এগিয়ে গেলে কয়েকজন তাঁর ওপর চড়াও হন। অভিযোগ অনুযায়ী, পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে আউয়ালকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মেরে আহত করা হয়। পরে অভিযুক্তরা গাড়ি নিয়ে বরিশালের দিকে চলে যান।

আউয়াল বলেন, তিনটি গাড়ির টোল চাওয়ায় তাঁকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি তিনি টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট ইস্টার্নের কর্তৃপক্ষকে জানিয়েছেন।

টোল আদায়কারী প্রতিষ্ঠানের ডিরেক্টর (অপারেশন) সজল বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নাসির উদ্দিন খন্দকার মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, “মারধরের কোনো ঘটনা ঘটেনি। শুধু কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।” তিনি দাবি করেন, গাড়িগুলো সড়ক ও জনপথ বিভাগ থেকে টোলমুক্ত করা ছিল। টোলমুক্ত গাড়ি আটকানোয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।