মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

শনিবার সকালে গোপালগঞ্জের সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা খুলনার তৌহিদুল ইসলাম (৩০) ও পাইকগাছার রিফাত সরদার (২৫)। ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলটি চাকায় পিষ্ট হয়। মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#Gopalganj #RoadAccident #Bangladesh #MeehaNews

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনার স্থানে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজনছবি: সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হলে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মুনতাসির মাহমুদও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ এবং কোন যান বেপরোয়া ছিল, তা প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।