মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের মাসুদ নিহত

বৃহস্পতিবার সকালে সৌদি আরবের আল-কাসিম শহরে প্রাইভেটকারের চাপায় বাইসাইকেলচালক মাসুদ আল হাসান (২২) গুরুতর আহত হন। হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসার পর তিনি মারা যান। মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে। নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।#Saudi #Nabinagar #Brahmanbaria #Expatriate #MeehaNews

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নবীনগরের প্রবাসী যুবক মাসুদ আল হাসান
নিহত মাসুদ আল হাসানছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যুবক মাসুদ আল হাসান (২২) মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দেশটির আল-কাসিম শহরে দুর্ঘটনাটি ঘটে।

মাসুদ লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে। তাঁর চাচা ওয়াহিদুজ্জামান দিপু ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

দিপু জানান, সকালে মাসুদ বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার তাঁর সাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

মরদেহ দেশে ফেরানোর বিষয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।