মূল কনটেন্টে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
ব্রেকিং

যশোর থেকে নিখোঁজ তরুণীকে সাতক্ষীরায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

যশোর থেকে নিখোঁজ এক তরুণীকে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও স্থানীয় নারী উদ্যোক্তা এবং উন্নয়নকর্মীদের সহযোগিতায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।১৪ নভেম্বর রাতে এক পথচারী তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যান।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ তরুণীকে তাঁর বাবার কাছে হস্তান্তর করে।#Satkhira #MissingPersonRescued #HumanitarianInitiative #CommunitySupport #MeehaNews

যশোর থেকে নিখোঁজ তরুণীকে সাতক্ষীরায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
সাতক্ষীরা পুলিশ ও নারী উদ্যোক্তাদের মানবিক উদ্যোগে পরিবারে ফিরলেন নিখোঁজ তরুণীছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

যশোর থেকে নিখোঁজ এক তরুণীকে সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং স্থানীয় কয়েকজন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মীর সম্মিলিত প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের উপস্থিতিতে তাঁকে বাবার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাতে এক পথচারী ওই তরুণীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসেন। এ সময় তিনি নিজের ও বাবা-মায়ের নাম বলতে পারলেও বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেননি। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

পরিস্থিতি বিবেচনা করে কয়েকজন নারী উদ্যোক্তা ও উন্নয়নকর্মী তাঁকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। পরিবারের সন্ধান না পাওয়া পর্যন্ত তাঁকে নিরাপদ আশ্রয়ে রাখার অনুরোধ জানান তাঁরা। পাশাপাশি বিষয়টি স্থানীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

সার্বিক দিক বিবেচনা করে সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম আদালতের অনুমতি পাওয়ার আগপর্যন্ত তরুণীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব দেন নারী ও শিশু হেল্পডেস্কের কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মমতার খাতুনকে। পরে এসআই মমতার উদ্যোগে আদালতের অনুমতি নিয়ে তরুণীর পরিচয় শনাক্তে পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে, মেয়েকে খুঁজে না পেয়ে তাঁর বাবা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডিতে তিনি জানান, তাঁর মেয়ে উপশহর মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। গত ১৪ নভেম্বর ঝুমঝুমপুরের মান্দারতলা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পরে সাতক্ষীরা সদর থানায় তরুণীর সন্ধান পাওয়ার খবর পেয়ে তাঁর বাবা সেখানে উপস্থিত হন এবং মেয়েকে শনাক্ত করেন। দীর্ঘ উৎকণ্ঠার পর মেয়েকে ফিরে পেয়ে তিনি পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক পথচারীর সহযোগিতায় শুরু হওয়া এ উদ্যোগে পুলিশ ও স্থানীয় নারী উদ্যোক্তা-উন্নয়নকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।