চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার ইয়াবা বড়িসহ হাসিবুর রহমানকে (৩৯) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। অভিযান হয় শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।#Chattogram #Yaba #DrugArrest #MeehaNews

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার ইয়াবা বড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। পুলিশ জানিয়েছে, তিনি অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (বন্দর) বিশেষ দল অভিযানে নামে। নেতৃত্বে ছিলেন ডিবি (বন্দর) বিভাগের পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।
পুলিশ জানায়, হাসিবুরের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭।
এ ঘটনায় হাসিবুরের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।





