মূল কনটেন্টে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩
রবিবার ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ভাটারায় রাস্তার পাশে দাঁড়ানো স্কুলবাসে আগুন, হতাহত নেই

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারায় রাস্তার পাশে দাঁড়ানো জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন নেভানো হয়েছে। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কেউ হতাহত হননি। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।#Dhaka #Vatara #BusFire #BangladeshNews #MeehaNews

ভাটারায় আগুনে পুড়ে যাওয়া জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাস
আগুনে পুড়ে যাওয়া স্কুলবাস। সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারার ১০০ ফিট সড়কে ভাটারা থানার কিছুটা সামনে এ ঘটনা ঘটে। থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তখনো জানা যায়নি। থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, হলুদ রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে এবং চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) বারিধারার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছিল।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।