মূল কনটেন্টে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩
শনিবার ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন দুজন, আহত ৩০

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে কক্সবাজারগামী মাদ্রাসার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে। দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতরা কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)। শুক্রবার রাত ১০টায় মাদ্রাসা থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী রওনা হন। পেছনের বাসটি দুর্ঘটনায় পড়ে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। মরদেহ দোহাজারী হাইওয়ে থানায় আছে।#Satkania #Chattogram #RoadAccident #CoxsBazar #MeehaNews

সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের ডোবায় পড়ে যাওয়া মাদ্রাসার শিক্ষা সফরের বাস
দুর্ঘটনা কবলিত বাসছবি: ডেইলি ক্যাম্পাস

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসার একটি বাস মহাসড়কের পাশের ডোবায় পড়ে এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা। আজ শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

মাদ্রাসার আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশে রওনা হন। তাঁদের বাসটি ছিল আগে। পেছনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, নিহত দুজন বাসের সামনের আসনে ছিলেন। পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ রাশেদ বলেন, আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুজনের মরদেহ পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।