মূল কনটেন্টে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

শুক্রবার ভোররাতে শেরপুর সদরের গাজীরখামার ইউনিয়ন থেকে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী। ওসির বক্তব্য অনুযায়ী, টহলের সময় স্লোগান শুনে আটকের পর তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায়। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে শুক্রবার বিকেলে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।#Sherpur #AwamiLeague #ChhatraLeague #MeehaNews

শেরপুর সদর থানা, ফাইল ছবি
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নে শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।

পুলিশ জানায়, ভোররাতে একদল লোক গাজীরখামার এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। শেরপুর সদর থানার নিয়মিত টহল দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। ‘জয় বাংলা’ স্লোগান শোনার পর তাঁদের আটক করে থানায় নেওয়া হয়। পরে খোঁজ নিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় জানা যায়।

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।