বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, হতাহত নেই
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় সাভার-নতুন বাজার রুটের বৈশাখী পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী ছিলেন না, হতাহতের খবর নেই। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।#Baridhara #Dhaka #BusFire #BangladeshNews #MeehaNews

রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর বাসটি ঘোরানোর সময় কয়েকজন লোক আগুন দিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। পরিবহন কোম্পানির কর্মকর্তারা কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি। ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আমার দেশকে জানান, বাসটির ক্ষয়ক্ষতি আনুমানিক পাঁচ লাখ টাকা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। জিজ্ঞাসাবাদের জন্য চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।
ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।





