জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে এলিজা জামানের শ্রদ্ধা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন চলেছে ৪ নভেম্বর বেলা ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত, রাজধানীর জিয়া উদ্যানে। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে এলিজা জামান বিএনপি ও জোটের একমাত্র বৈধ প্রার্থী ছিলেন।#ElizaZaman #BNP #ZiaUdyan #MeehaNews

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিট পর্যন্ত রাজধানীর জিয়া উদ্যানে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। ওই আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের একমাত্র বৈধ প্রার্থী ছিলেন এলিজা জামান।





