মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ধানদিয়ায় ১৮ পূজামণ্ডপে ৯০ হাজার টাকা দিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার তালার ধানদিয়া ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আসাদুজ্জামান আসাদ। দুর্গাপূজা উপলক্ষে তিনি ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগতভাবে মোট ৯০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। মণ্ডপ পরিদর্শন ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেন। #Satkhira #Tala #BNP #DurgaPuja #MeehaNews

ধানদিয়ায় ১৮ পূজামণ্ডপে ৯০ হাজার টাকা দিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী
তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮ পূজামণ্ডপে ৯০ হাজার টাকা অনুদানছবি: মো. মোকাররাম বিল্লাহ ইমন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী মো. আসাদুজ্জামান আসাদ। এর অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার তিনি ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, মণ্ডপগুলোতে ব্যক্তিগতভাবে মোট ৯০ হাজার টাকা অনুদান দিয়েছেন তিনি।

পূজা মণ্ডপে অনুদান গ্রহণ করেন মণ্ডপ কর্তৃপক্ষ

পরিদর্শনের সময় আসাদুজ্জামান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। মণ্ডপ পরিদর্শন ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার ঘুরে আসে।

উপস্থিত লোকজনের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, “আমি দলীয় নির্দেশনা মেনে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে ১ নম্বর ধানদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তুলতে চাই।” আসন্ন নির্বাচনে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চান।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

আজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।