মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন, কিশোর গ্যাং নির্মূলের আহ্বান

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার প্রতিবাদে মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শোকাহত পরিবার ও শতাধিক শিক্ষার্থী, দাবি তোলেন ফাঁসির। বক্তাদের ভাষ্যে, ২ অক্টোবর রাতে একটি চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন জাকারিয়া, প্রায় দুই ঘণ্টা পর হাসপাতালে মারা…

সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন
কলেজছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থী ও স্বজনেরা

“আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”—এমন ক্ষোভ আর শোকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনের সড়ক। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে শোকাহত পরিবার ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যাতে কলেজের শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২ অক্টোবর রাত ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা পশু হাসপাতালের সামনের একটি চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থী জাকারিয়া খান তা দেখে ঝগড়া থামাতে এগিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর ওপর চড়াও হয় এবং ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মারা যান জাকারিয়া।

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় সাতক্ষীরায় এই কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং নানা অপকর্ম চালিয়ে আসছে। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ সব আসামিকে গ্রেপ্তার ও ফাঁসির রায় নিশ্চিতের দাবি জানান তাঁরা, পাশাপাশি সাতক্ষীরা থেকে সব কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শিক্ষার্থী ও স্বজনেরা হুঁশিয়ারি দেন, দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

সারাংশ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন, কিশোর গ্যাং নির্মূলের আহ্বান

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার প্রতিবাদে মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শোকাহত পরিবার ও শতাধিক শিক্ষার্থী, দাবি তোলেন ফাঁসির।
বক্তাদের ভাষ্যে, ২ অক্টোবর রাতে একটি চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন জাকারিয়া, প্রায় দুই ঘণ্টা পর হাসপাতালে মারা যান তিনি।
বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় এই কিশোর গ্যাং গড়ে উঠেছে, অবিলম্বে মূল হোতাসহ সব আসামির গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেন তাঁরা।

#SatkhiraNews #KishoreGang #JusticeForZakaria #StudentProtest #MeehaNews

আজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।