ভাঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২২) সাত বছরের কারাদণ্ড পেয়েছেন। রায়ের সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটি ২০২৪ সালের ২৬ জুনের। চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।#Faridpur #Bhanga #ChildProtection #CourtVerdict #MeehaNews

ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় সুমন হাওলাদার (২২) নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ের সময় সুমন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ভাঙ্গা উপজেলার ওই ছাত্রী ২০২৪ সালের ২৬ জুন ধর্ষণচেষ্টার শিকার হয়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অভিযুক্ত তখন পালিয়ে যান। পরদিন ভাঙ্গা থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসেন ২০২৪ সালের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এমন অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই, রায়টি অপরাধীদের জন্য একটি বার্তা হয়ে থাকবে।





