মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চট্টগ্রামে ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, মেশিনসহ গ্রেপ্তার ১

চান্দগাঁও থানা-পুলিশ শনিবার রাতে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তৌহিদুল আলম আকিবকে (১৯) গ্রেপ্তার করে। তাঁর কাছে দুটি ইয়াবা মেলে। জিজ্ঞাসাবাদে তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। সেখান থেকে মেশিন, কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদের ভাষ্য, গ্রেপ্তার যুবক স্বীকার করেছেন যে তিনি ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় কৌশল শিখেছেন। মেশিন কিনেছেন নারায়ণগঞ্জ থেকে। তৈরি ইয়াবা আসল না নকল, তা এখনো বোঝা যায়নি। মামলা হয়েছে এবং সহযোগী ও মেশিন বিক্রেতাদের শনাক্তের চেষ্টা চলছে।#Yaba #Chattogram #DrugCase #Hathazari #MeehaNews

ইয়াবা তৈরির মেশিনসহ গ্রেপ্তার যুবক
ইয়াবা তৈরির মেশিনসহ গ্রেপ্তার যুবকছবি: সংগৃৃহীত

ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির (ChatGPT) সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে ভাড়া বাসায় মেশিন বসানোর অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তৌহিদুল আলম আকিবের (১৯) বাড়ি পটিয়ার কুলগাঁও এলাকায়। তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকায় ভাড়া থাকতেন।

গতকাল শনিবার রাতে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে আটক করা হয়। তল্লাশিতে দুটি ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তৌহিদুল হাটহাজারীর কুয়াইশ এলাকায় নিজের ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা বলেন। তাঁকে নিয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। সেখান থেকে একটি মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মেশিনের আনুমানিক দাম ১ লাখ ৭০ হাজার টাকা।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদুল স্বীকার করেছেন, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শিখেছেন। এরপর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় বসান এবং ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।

ফয়সাল আহমেদের ভাষ্য অনুযায়ী, তৌহিদুল মেশিন বসিয়ে ইয়াবা তৈরি শুরু করেছেন খুব বেশি দিন হয়নি। তিনি একবারে ৫–১০টি করে বিক্রি করতেন। মিয়ানমার থেকে আসা ইয়াবা দেশের বিভিন্ন জায়গায় নিতে বাধা ও তল্লাশির মুখে পড়তে হয়। এ ঝামেলা এড়াতে তিনি বাসায় মেশিন বসিয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। তৈরি করা ইয়াবা আসল না নকল, তা এখনো বোঝা যাচ্ছে না।

তৌহিদুলের সঙ্গে আর কেউ জড়িত কি না এবং নারায়ণগঞ্জে যাঁরা মেশিনটি বিক্রি করেছেন, তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। ঢাকা পোস্টের তথ্যমতে, এ ঘটনায় চান্দগাঁও থানায় নিয়মিত মামলা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

পিয়ানী পিং

পার্বত্য প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।