পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে দেলুটি ইউনিয়নে অভিযান চালিয়ে চারজনকে এবং রোববার দুপুরে কাটা মার্কেট এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ওসির ভাষ্য, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#Paikgachha #Khulna #AwamiLeague #Arrest #MeehaNews

খুলনার পাইকগাছায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুর একটার দিকে পৌরসভার কাটা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরেকজনকে। তিনি পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজু (৩০)।
দেলুটি ইউনিয়ন থেকে যাঁরা গ্রেপ্তার হয়েছেন:
বিরুপক্ষ মণ্ডল (৫৫), ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মধুখালী গ্রামের গগন মণ্ডলের ছেলে।
অনিমেষ ঢালী (৩৭), যুবলীগ নেতা, একই গ্রামের আনন্দ ঢালীর ছেলে।
আশিষ মল্লিক (৫০), কার্তিক মল্লিকের ছেলে।
দিদারুল গাজী (৪৩), জখরলা গ্রামের আবু বকর গাজীর ছেলে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।





