সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে
শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার দুজন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু (৪৮) ও ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন (৫৫)। সদর থানার ওসি রাকিবুল হাসান তথ্য নিশ্চিত করেছেন।#Sirajganj #AwamiLeague #AntiTerrorismAct #Bangladesh #MeehaNews

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাবু (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন (৫৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে খাগা গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।





