মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উত্তরা ও ভাটারা থেকে উদ্ধার

চীনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রাখা ১২ নারীকে উত্তরা ও ভাটারা থেকে উদ্ধার করেছে এসআরবি-১। উদ্ধারদের মধ্যে দুজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, তাঁদের একজনের বয়স ১৫ বছর। উত্তরা থেকে ২৬ অক্টোবর দুজনকে উদ্ধারের পর তাঁদের তথ্যে ভাটারার একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষে মামলার কার্যক্রম চলছে।#HumanTrafficking #SRB #Dhaka #MeehaNews

চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা অবস্থায় উত্তরা ও ভাটারা থেকে উদ্ধার হওয়া ১২ নারী
উদ্ধার হওয়া নারীছবি: সংগৃহীত

চীনে নিয়ে উচ্চ বেতনের চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে আটকে রাখা ১২ নারীকে রাজধানীর উত্তরা ও ভাটারা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। উদ্ধারদের মধ্যে দুজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, একজনের বয়স ১৫ বছর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের আবেদন পেয়ে সংস্থাটির সিপিসি-২ গত ২৬ অক্টোবর বেলা তিনটার দিকে উত্তরা পশ্চিম থানার যমযম টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুজনকে উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্য এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় ১৮ অক্টোবর করা একটি সাধারণ ডায়েরির (জিডি নম্বর ১২৩৮) সূত্র ধরে পরে ভাটারা থানার একটি বাসায় অভিযান চালানো হয়। দুই দিনের ধারাবাহিক অভিযানে সেখান থেকে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, তাঁদের চীনে নিয়ে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। এরপর বৈধ ভ্রমণ-কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের একটি বাসায় জোর করে আটকে রাখা হয়। এসআরবি-১-এর ভাষ্য, সেখানে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তাঁদের নানা অনৈতিক কাজে জড়ানোর প্রলোভনও দেখানো হয়েছিল।

প্রয়োজনীয় কার্যক্রম শেষে ১২ নারীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলছে। এসআরবি-১ জানিয়েছে, মানব পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Meeha Desk

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।