মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

নারীর স্বপ্নের সীমানা বেঁধে দেয় কে

লেখক আল রাইসার প্রশ্ন, সংসার ও সন্তানের দেখভালে নিজের শখ-স্বপ্ন আড়াল করা নারীর নিজের চাওয়া-পাওয়ার হিসাব কেউ রাখে কি? তাঁর মতে, শৈশবে খেলনা বাছাই থেকেই মেয়েদের আগ্রহকে নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে দেয় পরিবার ও সমাজ। পড়াশোনা শেষের আগেই বিয়ে অনেক সময় তাদের স্বাবলম্বী হওয়ার পথ আটকে দেয়। নারীর নিরাপত্তার পাশাপাশি আত্মরক্ষায় সক্ষম করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন তিনি। লেখকের প্রশ্ন, নিজের ইচ্ছায় বাঁচতে চাওয়া কি নারীর অধিকার, নাকি সমাজের চোখে আজও অন্যায়।#WomensRights #GenderEquality #Bangladesh #Opinion #MeehaNews

নারীর স্বাধীনতা ও স্বপ্নের প্রতীকী ছবি
নারীর স্বপ্নের সীমানা কে ঠিক করে দেয়। প্রতীকী ছবি

আজ আমার বোন সংসার করছে, সন্তান মানুষ করছে, পরিবারের দেখভাল করছে। পরিবারের প্রতিটি সদস্য কীভাবে ভালো থাকবে, কীভাবে সবার মুখে হাসি ফুটবে—সেই চিন্তায় প্রতিনিয়ত নিজেকে ব্যস্ত রাখছে। পরিবারের সবার প্রয়োজন, ভালো লাগা ও ইচ্ছাকে গুরুত্ব দিতে গিয়ে সে নিজের ভালো লাগা, শখ, স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলোকে ধীরে ধীরে আড়াল করে ফেলছে। অন্যদের সুখ নিশ্চিত করতে গিয়ে নিজের সুখের কথাটাই যেন ভুলে যাচ্ছে সে।

কিন্তু কখনো কি কেউ জানতে চেয়েছে, তার নিজের ভালো লাগে কী? সে কী চায়? তার জীবনের স্বপ্নগুলো কী? তারও কি কোনো অপূর্ণ ইচ্ছা আছে, নিজের মতো করে বাঁচার কোনো আকাঙ্ক্ষা আছে? পরিবারের সবার চাওয়া-পাওয়ার হিসাব রাখতে রাখতে তার নিজের চাওয়া-পাওয়ার হিসাবটা কি কেউ রেখেছে?

১. শৈশব থেকে শুরু, সমাজের শেখানো বৈষম্য

একটি মেয়ে জন্মের পর থেকেই পরিবার ও সমাজের কাছ থেকে শিখতে থাকে—পুতুল আর হাঁড়িপাতিল নিয়ে খেলাই যেন তার স্বাভাবিক খেলা। কিন্তু কেন তার হাতেও গাড়ি, প্লেন কিংবা বিজ্ঞানভিত্তিক খেলনা তুলে দেওয়া হবে না? শৈশব থেকেই কেন তার আগ্রহ ও পছন্দকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে দেওয়া হবে? একটি শিশুর স্বপ্নের সীমানা কি তার লিঙ্গ দিয়ে নির্ধারিত হওয়া উচিত? একটি মেয়ে কী হতে পারবে, কী হতে পারবে না—কেন পরিবার ও সমাজই একটি মেয়ের স্বপ্ন দেখার সীমানা নির্ধারণ করে দেয়?

২. শিক্ষা থেকে কর্মজীবনের পথে

একটি মেয়ে পড়াশোনা করে, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু পড়াশোনা শেষ হওয়ার আগেই অনেক সময় তার বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের পর সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, চাকরি করতে পারবে কি না—তার কোনো নিশ্চয়তা থাকে না। তাহলে একটি মেয়েকে শিক্ষিত করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ নিশ্চিত করতে পরিবার ও সমাজ কতটা দায়িত্ব পালন করছে?

৩. বিয়ের পর নারীর নিজের পরিচয় কোথায়

বিয়ের পর একজন নারী নতুন একটি পরিবারের অংশ হয়ে ওঠে এবং সেই পরিবারের দায়িত্ব গ্রহণ করে। সে স্ত্রী হয়, মা হয়, পরিবারের সবার যত্ন নেয় এবং সবার ভালো থাকার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। কিন্তু এত দায়িত্ব পালন করতে গিয়ে তার নিজের স্বপ্ন, শখ ও আকাঙ্ক্ষাগুলোর জায়গা কোথায় থাকে? কেন পরিবার ও সমাজ তার দায়িত্বের কোনো সীমা নির্ধারণ করে না, অথচ তার স্বপ্নের সীমানা বেঁধে দেয়?

৪. নারীর নিরাপত্তা ও আত্মরক্ষার প্রশ্ন

শৈশব থেকে বার্ধক্য—জীবনের বিভিন্ন পর্যায়ে নারীদের নিরাপত্তাহীনতা, হয়রানি কিংবা সহিংসতার আশঙ্কা নিয়ে চলতে হয়। অথচ তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হলেও আত্মরক্ষার কৌশল, বিপদের পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ কতটা পর্যাপ্ত? নারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাকে আত্মরক্ষায় সক্ষম করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজ কেন আরও কার্যকর ভূমিকা রাখবে না?

৫. নিজের ইচ্ছা পূরণের স্বাধীনতা কি নারীর অধিকার নয়

পরিবার ও সমাজ যদি একজন নারীর ইচ্ছা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দেয়, তার স্বপ্ন পূরণের পথে সহযোগিতা না করে, তাহলে অন্তত নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার স্বাধীনতাটুকু কেন তাকে দেওয়া হবে না? কেন নিজের উপার্জন, পছন্দ কিংবা স্বপ্ন পূরণের জন্যও তাকে বাধার মুখে পড়তে হবে?

একজন নারী নিজের ইচ্ছায় বাঁচতে চাইলে, নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে—সেটি কি তার অধিকার, নাকি আমাদের সমাজ ও পরিবারের চোখে আজও তা অন্যায়? যখন একটি পরিবার ও সমাজ তার ইচ্ছা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে পারছে না, তখন কেন তাকে তার নিজের স্বপ্ন পূরণের স্বাধীনতাটুকু দেওয়া হচ্ছে না? কেন পরিবার ও সমাজই তার পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে?

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আল রাইসা

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।