মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

কয়রায় ৭৯টি ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

খুলনার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ৭৯টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, সড়কের পাশে কয়েকজন ইয়াবা কেনাবেচা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।#Koyra #Khulna #Yaba #Bangladesh #MeehaNews

খুলনার কয়রায় পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা বড়ি
কয়রায় পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা বড়িসহ আটক দুই যুবকছবি: প্রতিনিধি

খুলনার কয়রায় ৭৯টি ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কয়রা থানার পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদ আসে, পল্লীমঙ্গল এলাকায় পাকা সড়কের পাশে কয়েকজন ইয়াবা কেনাবেচা করছেন। সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পুলিশ দুজনকে ধরে ফেলে এবং তাঁদের কাছ থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।