মূল কনটেন্টে যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শিবগঞ্জের পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নিহত হন। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন; পুলিশ আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে আছে এবং তদন্ত চলছে।#Chapainawabganj #Shibganj #CocktailBlast #BangladeshNews #MeehaNews

শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের নেতা টমাস আলী
নিহত টমাস আলীছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে ঘটনাটি ঘটে।

নিহত মো. টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলীর ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে তিনি মারা যান। আহত অন্যরা তাঁর সহযোগী বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ আছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।