মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বরিশালে রাতভর পাহারায় বিএনপি, নৈরাজ্য ঠেকাতে কঠোর হুঁশিয়ারি

শনিবার দিবাগত রাতে বরিশাল নগরীর বিভিন্ন সড়ক ও পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। দলটির ভাষ্য, দেশব্যাপী সন্ত্রাস ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতই কর্মসূচির উদ্দেশ্য। শিরীন নেতাকর্মীদের বিশৃঙ্খলার চেষ্টা দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছেন।#Barishal #BNP #Politics #Bangladesh #MeehaNews

বরিশালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বরিশাল নগরীতে রাতভর সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

রাত সাড়ে ১২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন শিরীন। সেখান থেকে তাঁর নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি বাস টার্মিনাল, বিএম কলেজ রোড, সদর রোডসহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন।

বিএনপির নেতাকর্মীরা জানান, দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেই এ কর্মসূচি। বাস টার্মিনাল, ব্যবসায়িক এলাকা ও জনসমাগমের স্থানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন সড়ক ও পয়েন্টে অবস্থান নেন।

শিরীন বলেন, কেউ সন্ত্রাস বা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না। তাঁর ভাষ্য, নগরীর শান্তি বজায় রাখা সবার দায়িত্ব এবং এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। তিনি বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে “পাহারাদারের ভূমিকা” পালনের আহ্বান জানান। কোথাও বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেন তিনি। পাশাপাশি যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপি নেতারা জানান, এই সতর্ক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।