মূল কনটেন্টে যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ৩০

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস একের পর এক সংঘর্ষে জড়ায়। অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যে, চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব কম ছিল। আহতদের সবার নাম-ঠিকানা নিবন্ধন না হওয়ায় সংখ্যা নিশ্চিত নয়।#Chandina #Cumilla #RoadAccident #DhakaChattogramHighway #MeehaNews

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত যানবাহন
চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি যানবাহনের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী চলন্ত একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। ওই বাসের পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে ডাবল ডেকারের পেছনে ধাক্কা দেয় একই দিকে চলা একটি মাইক্রোবাস। হানিফের ভাষ্য, গাড়িগুলোর মধ্যে চলন্ত অবস্থায় দূরত্ব খুব কম ছিল। তাই প্রথম ধাক্কার পর একে একে পেছনের গাড়িগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নেমে বাস ও মাইক্রোবাসের চালক-যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে গুরুতর আহত আটজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রানা জানান, আহতদের সবার নাম-ঠিকানা এখনো নিবন্ধন করা যায়নি। তাই আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। ওসি নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।