সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালীউল্লাহ আগারগাঁও থেকে গ্রেপ্তার
২ নভেম্বর রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও থেকে মোহাম্মদ ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।#Narayanganj #Araihazar #Arrest #MeehaNews

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। নজরুল ইসলাম বাবু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মেহেদী ইসলাম বলেন, ওয়ালীউল্লাহকে ধরতে কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে আগারগাঁওয়ে অভিযান চালানো হয়। তাঁর ভাষ্য, ওয়ালীউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলছে।





