সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ প্রবাসী গ্রেপ্তার
১৫ থেকে ২১ অক্টোবর সৌদি আরবে দেশজুড়ে অভিযানে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এই গ্রেপ্তার। তথ্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে। মন্ত্রণালয় প্রবাসীদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখার আহ্বান জানিয়েছে।#SaudiArabia #Expatriates #Probash #MeehaNews

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে চালানো তল্লাশি অভিযানে ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে তাঁরা গ্রেপ্তার হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়, আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে নিরাপত্তা কর্তৃপক্ষ এই অভিযান চালিয়েছে। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের দেশটির প্রচলিত আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলতে বলেছে মন্ত্রণালয়। বৈধ আবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত কাগজপত্র হালনাগাদ রাখা এবং সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।





