মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

টেকনাফে আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনল বিজিবি

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নাফ নদীর শূন্যরেখা দিয়ে আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে গ্রহণ করে বিজিবি। বিজিবির ভাষ্য, জেলেরা মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিলেন। পরিচয় যাচাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চলতি বছর এ পর্যন্ত বিজিবির উদ্যোগে মোট ২৮২ জেলেকে ফেরত আনা হয়েছে।#Teknaf #ArakanArmy #BGB #Fishermen #MeehaNews

টেকনাফে আরাকান আর্মির হাত থেকে দেশে ফেরা জেলেরা
বিজিবির উদ্যোগে মিয়ানমার থেকে ফেরা জেলেরাছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নাফ নদীর শূন্যরেখা দিয়ে তাঁদের গ্রহণ করে কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট জেটিঘাটে আনা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এই জেলেরা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। পরে তাঁদের আটক করে মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় অথবা কারাগারে রাখা হয়। আটক জেলেদের পরিবারের কথা বিবেচনা করে মানবিক উদ্যোগ হিসেবে বিজিবি তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিজিবির একটি প্রতিনিধিদল আরাকান আর্মির কাছ থেকে ৪১ জনকে গ্রহণ করে।

ফেরত আসা জেলেদের পরিচয় যাচাই চলছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির হিসাবে, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত তাদের উদ্যোগে মিয়ানমার থেকে মোট ২৮২ জন আটক জেলে দেশে ফিরেছেন। এর আগে গত ১৯ আগস্ট ২৪ জনকে ফেরত আনা হয়েছিল। বিজিবির তথ্যমতে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত আরাকান আর্মি নৌকাসহ ৪৩৪ জেলেকে আটক করে। তাঁদের মধ্যে ২২২ জন বাংলাদেশি ও ২১২ জন রোহিঙ্গা। ওই সময়ের মধ্যে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফেরানো হয়।

অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনেও চেষ্টা চলছে বলে জানায় বিজিবি। অধিনায়ক তাজুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে। পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয়ের মাধ্যমেই জেলেদের ফেরানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলবে বলে জানান তিনি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।