ধর্মপাশায় চীনা যুবকের সঙ্গে সুনামগঞ্জের তরুণীর বিয়ে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগমকে বিয়ে করেছেন চীনের আনহুই প্রদেশের বাসিন্দা জাংলং। রোববার (২২ নভেম্বর) ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোমবার রাতে এলাকায় খবর জানাজানি হয়। ইউপি সদস্য শফিকুল ইসলাম বিয়ের তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের পরিচয় ও সম্পর্কের সূত্রপাত নিয়ে বিস্তারিত জানা যায়নি।#Sunamganj #Dharmapasha #Bangladesh #China #MeehaNews

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। রোববার (২২ নভেম্বর) ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন সোমবার রাতে খবরটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়।
কনের নাম কুশবু বেগম। তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ে। বরের নাম জাংলং। তিনি চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের বাসিন্দা। তাঁর বাবা-মায়ের নাম ঝং ইউং গেল ও হি ইউ ইয়িং। বিয়ের তথ্য পরিবারের সূত্রে জানা গেছে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৌলাম গ্রামের কুশবুর সঙ্গে চীনের এক যুবকের বিয়ে হয়েছে।
কীভাবে দুজনের পরিচয় হয়েছিল এবং কবে থেকে সম্পর্ক, তা জানা যায়নি।





