মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে ৬০ বিজিবি (সুলতানপুর ব্যাটালিয়ন)। জব্দ করা ডিসপ্লের আনুমানিক মূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়জ্বালা বিওপির টহলদল সোমবার (২৩ নভেম্বর) অভিযানটি চালায়।#Cumilla #BGB #BorderSmuggling #BangladeshNews #MeehaNews

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় মোবাইল ডিসপ্লে (ফাইল ছবি)
জব্দ করা ভারতীয় মোবাইল ডিসপ্লেছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্ত এলাকা থেকে ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৩ নভেম্বর) অভিযানটি চালায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিকেলে ব্যাটালিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল অভিযান চালায়। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৫ হাজার ৬৫৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এসব ডিসপ্লের আনুমানিক মূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও চোরাচালান ঠেকাতে ব্যাটালিয়নের তৎপরতা চলছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানও চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।