সাতক্ষীরায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।জেলা ও বিভিন্ন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।#Satkhira #KrishakDal #PoliticalRally #BangladeshPolitics #MeehaNews

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন ও সদস্যসচিব মো. রবিউল ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন ও যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সদস্যসচিব সাইলুর রহমান, আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন ও সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব জামির আলী মেম্বার এবং দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্যসচিব রফিকুল ইসলাম।
কর্মসূচিতে আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। বিক্ষোভ মিছিলের পাশাপাশি মোটরসাইকেল র্যালির মাধ্যমে তাঁরা নিজেদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন।





