মূল কনটেন্টে যান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩
শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

সাতক্ষীরা পৌরসভার ৯ ওয়ার্ডে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

পৌরসভা জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালানো হয়েছে। ৯টি ওয়ার্ডকে তিনটি দলে ভাগ করে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এ অভিযান চালায়। পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, এডিসের লার্ভা ধ্বংসে পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম ৯টি ওয়ার্ডেই নিয়মিত চলবে।#DengueAwareness #Satkhira #AedesMosquito #PublicHealth #MeehaNews

সাতক্ষীরা পৌরসভার ৯ ওয়ার্ডে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিতছবি: মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালানো হয়েছে। পৌরসভা জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) সকালে এ অভিযান হয়। ৯টি ওয়ার্ডকে তিনটি দলে ভাগ করে অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভার সব ওয়ার্ডে এ অভিযান ধারাবাহিকভাবে চলছে। শনিবার ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড় ইটাগাছা বউবাজার রোড, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনেসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী। পৌরসভার অন্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন:

  • নির্বাহী প্রকৌশলী আলী হায়দার

  • হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার

  • সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান

  • উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ

  • স্যানিটারি ইন্সপেক্টর (Sanitary Inspector) রবিউল আলম

  • কনজারভেন্সি ইন্সপেক্টর (Conservancy Inspector) মোহাম্মদ ইদ্রিস আলী

এ ছাড়া বিডি ক্লিন (BD Clean) ও রেড ক্রিসেন্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, “ডেঙ্গু রোধে জনসচেতনতা এবং নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পৌরসভা ও প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিতভাবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিসের লার্ভা ধ্বংস করতে এবং পৌরবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই অভিযান শুধু আজ নয়, বরং পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবিলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য।”

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

মোঃ মোকাররাম বিল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।