মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

রূপসায় তুলে নিয়ে মুক্তিযোদ্ধা সৈনিকদলের নেতাকে কুপিয়ে জখম

খুলনার রূপসার রাজাপুর এলাকায় ভ্রাতৃমঞ্চের সামনে থেকে রবিউল ইসলাম (৪২) নামে একজনকে তুলে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত রবিউল মুক্তিযোদ্ধা সৈনিকদলের জেলা শাখার সাধারণ সম্পাদক। স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ সুপারের ভাষ্য, হামলাকারী কারা এবং কেন হামলা, তা এখনো জানা যায়নি। পুলিশ ও ডিবির অভিযান চলছে।#Khulna #Rupsha #CrimeNews #Bangladesh #MeehaNews

খুলনার রূপসার রাজাপুর এলাকায় পপুলার জুটমিলের সামনের সড়ক
হাসপাতালে আহত রবিউল ইসলাম।

খুলনার রূপসায় মুক্তিযোদ্ধা সৈনিকদলের জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (৪২) তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাজাপুরের ভ্রাতৃমঞ্চের সামনে থেকে দুর্বৃত্তরা রবিউলকে তুলে নিয়ে যায়। এরপর এলাকার পপুলার জুটমিলের সামনে নিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, কারা কী কারণে রবিউলকে তুলে নিয়ে কুপিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে পুলিশের একাধিক টিম ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

স্টাফ রিপোর্টার

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।