মূল কনটেন্টে যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

জুয়ার টাকার জন্য নানিকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার নাতি

১৮ নভেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সে হাত-পা বেঁধে গলা কেটে লুৎফুন্নাহারকে (৬৫) হত্যা করা হয়। ২২ নভেম্বর বিকেলে নিহতের ১৬ বছর বয়সী নাতিকে গ্রেপ্তার করে পুলিশ; তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তার সংশ্লিষ্টতা শনাক্ত হয় বলে পুলিশ জানায়। পুলিশের ভাষ্য, অনলাইন জুয়ায় টাকা হারিয়ে তা শোধ করতে সে হত্যা করে সোনার গয়না ও মোবাইল ফোন নিয়ে যায়। আদালতে সে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।#Chandpur #MurderCase #Arrest #BangladeshNews #MeehaNews

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্স ভবন (ফাইল ছবি)
নানি হত্যায় গ্রেফতার নাতি মো. সিয়াম প্রধানীয়াছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তাঁর নাতিকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অনলাইন জুয়ায় হারানো টাকা শোধ করতে সে এ হত্যাকাণ্ড ঘটায়।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয় বলে পুলিশ জানিয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।

পুলিশ জানায়, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হত্যা করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে ভবনের একটি ফ্ল্যাটে একা থাকতেন। যুগান্তরের তথ্যমতে, পুলিশ সেদিন রাত আনুমানিক ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। নিহতের এক মেয়ে বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নাতির সংশ্লিষ্টতা শনাক্ত হয় বলে জানায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায়, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর গলার সোনার চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।

পুলিশের ভাষ্য, তার দেখানো জায়গা থেকে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।