মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

মালয়েশিয়ার সেলাঙ্গরে অভিযানে ১৫২ বাংলাদেশি আটক

শনিবার (২১ নভেম্বর) সেলাঙ্গরের তামান শ্রী মুদায় অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। অভিযানে ৮৩১ জনের কাগজপত্র যাচাই করা হয়। আটকদের মধ্যে ৮৪ জন নারী। আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান ও কর্মানুমতির শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে।#Malaysia #Selangor #Immigration #BangladeshiExpats #MeehaNews

মালয়েশিয়ার তামান শ্রী মুদায় অভিযানে আটক বিদেশি নাগরিকেরা
সেলাঙ্গরের তামান শ্রী মুদা এলাকায় ৪৮৯ বিদেশি আটকছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ অভিযানে ৮৩১ জনের কাগজপত্র যাচাই করা হয়।

অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং কর্মানুমতির শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে।

আটকদের মধ্যে ৮৪ জন নারী। বাংলাদেশিদের পাশাপাশি নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকও আছেন।

অভিযানে কর্মানুমতির অপব্যবহারের ঘটনাও শনাক্ত হয়েছে। এর একটি ধরন হলো নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করা। এ অভিযানে ২৫৪ জন কর্মকর্তা অংশ নেন। ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। কোম্পানি কমিশন জারি করেছে পাঁচটি তলব নোটিশ।

আটক বিদেশিদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

এর আগে ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযান চালিয়ে ৫১৯ অভিবাসীকে আটক করেছিল মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।