মূল কনটেন্টে যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
ব্রেকিং

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর বাড়িতে ভাঙচুর, আগুন

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে নিচতলার গ্যারেজে ভাঙচুর ও আগুন দেন। আগুনে একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে; স্থানীয়রা ১০ থেকে ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের খবর নেই; জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।#Kafrul #Dhaka #ArsonAttack #MeehaNews

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে ভাঙচুরের চিহ্ন
কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাড়িতে ভাঙচুর করা হয়ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাড়ির নিচতলার গ্যারেজে ভাঙচুর চালান ও আগুন ধরিয়ে দেন। আগুনে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজন ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাফরুল থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) শিলা দুপুর পৌনে ২টার দিকে ঘটনার খবর নিশ্চিত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার জানান, তাদের নিয়ন্ত্রণকক্ষে আগুনের কোনো খবর আসেনি। মিরপুর ফায়ার স্টেশনে বাড়িতে আগুন লাগার তথ্য এসেছিল। গাড়ি রওনা হওয়ার পর জানানো হয়, আগুন নিভে গেছে।

ঘটনায় মামলা বা গ্রেপ্তারের তথ্য প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।