মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রোববার রাতে রাজারহাটের চাকিরপশার তালুক গ্রামে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শফিকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি থেকে ১০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#Kurigram #Rajarhat #Yaba #MeehaNews

রাজারহাট থানা, কুড়িগ্রাম
শফিকুল ইসলাম শফি।

কুড়িগ্রামের রাজারহাটে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফি (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। তালুক গ্রামে শফির নিজ বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মো. বয়তুল আলীর ছেলে।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, শফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।