মূল কনটেন্টে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩
রবিবার ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চট্টগ্রামের আকবরশাহে ৩ কেজির বেশি সোনাসহ গ্রেপ্তার-১

বৃহস্পতিবার আকবরশাহ থানার সিটি গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধরকে (৪১) গ্রেপ্তার করা হয়। উদ্ধার সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। পুলিশ তাঁকে চোরাকারবারি চক্রের সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় মামলা হয়েছে।#Chattogram #GoldSeizure #Crime #Bangladesh #MeehaNews

চট্টগ্রামের আকবরশাহে উদ্ধার করা সোনা ও গ্রেপ্তার সুধীর কুমার ধর
চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের অভিযানে সোনাসহ গ্রেফতার হওয়া সুধীর কুমার ধর

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম সোনাসহ সুধীর কুমার ধর (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার সোনার আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

আকবরশাহ থানা পুলিশ আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের কথা জানায়। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার থানার সিটি গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ একটি দল এ অভিযানে অংশ নেয়।

অভিযানে চোরাকারবারি চক্রের সদস্য সন্দেহে সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে সোনা উদ্ধার করা হয়। সুধীর বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।

ঘটনায় বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় মামলা করা হয়েছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।