মূল কনটেন্টে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩
রবিবার ৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

চলছিল ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জের চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। অভিযানে ৫৪০ পিস ইয়াবা এবং চাকু, বল্লম, রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৭-৮ জন পালানোর চেষ্টা করলে চারজন ধরা পড়েন। তিন-চারজন পালিয়ে যান। পেনাল কোড ১৮৬০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারায় মামলার প্রস্তুতি শেষে চারজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।#Chunarughat #Habiganj #SRB9 #Dacoity #MeehaNews

চুনারুঘাটের বাসুল্লায় এসআরবি-৯-এর অভিযানে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র ও ইয়াবা
গ্রেপ্তার চারজন

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তাঁদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা ও ডাকাতির কাজে ব্যবহারের জন্য মজুত করা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ বিষয়টি জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের দিকে গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় বাহিনী। শনিবার ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। এসআরবির উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালানোর চেষ্টা করেন। চারজনকে আটক করা গেলেও তিন-চারজন পালিয়ে যান।

পরে ঘরে তল্লাশি চালিয়ে দুটি লোহার চাকু, কাঠের বাটযুক্ত একটি লোহার চাকু, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি লোহার বল্লম, একটি দা, একটি চাপাতি, একটি রামদা, দুটি করাত, একটি লোহার পাত ও একটি মোটরসাইকেলের লোহার চেইনসহ আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এ.টি.এম. হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. তারেক মিয়া (২৬) এবং গাজীনগর গ্রামের আ. হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পেনাল কোড ১৮৬০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে চারজন ও উদ্ধার করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

রবিবার, ৮ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।