জমির নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত
কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়িয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধে বড় ভাই তোফাজ্জেল মালিথার দায়ের কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দুইটার দিকে বসতবাড়ির পেছনে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে এ ঘটনা ঘটে। আতাউলকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। ওসি জানিয়েছেন, থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।#Daulatpur #Kushtia #LandDispute #Murder #MeehaNews

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দুইটার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউল ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বসতবাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আতাউলের বাড়ির পেছনে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন বলে অভিযোগ উঠেছে। আতাউল গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি জানান, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।





