মূল কনটেন্টে যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩
শনিবার ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

দুর্গাপুরে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ গ্রেপ্তার ৫

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে পিকআপ ধাওয়া করে চারজনকে আটক এবং ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুর জব্দ করা হয়। তাঁদের তথ্যে সকাল পৌনে ১১টায় নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে জাহিদ হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে রশিদ বই জব্দ হয়। গরুর আনুমানিক মূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা, পিকআপের ৭ লাখ টাকা। পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা হয়েছে।#Netrokona #Durgapur #CattleSmuggling #BangladeshNews #MeehaNews

নেত্রকোনার দুর্গাপুরে জব্দ করা ভারতীয় ষাঁড়-বাছুরবোঝাই পিকআপ (ফাইল ছবি)
দুর্গাপুর থানা

নেত্রকোনার দুর্গাপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গরু বহনকারী একটি পিকআপ এবং নাজিরপুর বাজারের নামে খাস আদায়ের একটি রশিদ বই জব্দ করা হয়। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) ভোরে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের উত্তরাইল বাজারের দয়ালবাড়ী এলাকায় ধাওয়া করে পিকআপসহ চারজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুরের ফুলপুর গ্রামের পারভেজ মিয়া (২৫), নরসিংদীর রায়পুরার বীরকান্দি গ্রামের আফসার উদ্দিন (৩৪) ও ইয়াসিন মিয়া (২২), দুর্গাপুরের চারিখাল গ্রামের হানিফ (৩০) এবং কলমাকান্দার নাজিরপুর এলাকার রামপুর গ্রামের জাহিদ হাসান রাসেল (৩০)।

পুলিশের এজাহার অনুযায়ী, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সোমেশ্বরী সেতুর ওপর অবস্থানকালে গোপন সংবাদ পান, সীমান্ত থেকে চোরাই পথে আনা ভারতীয় গরু পিকআপে করে নাজিরপুর মোড় হয়ে নেওয়া হচ্ছে। পুলিশ সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে পিকআপ থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন। সিএনজি ও মোটরসাইকেলে ধাওয়া করে সোয়া ৫টার দিকে পুলিশ পিকআপটি আটক করে।

তল্লাশিতে বিভিন্ন রঙের ১৭টি ষাঁড়-বাছুর পাওয়া যায়। বৈধ কাগজ দেখাতে বললে আটক ব্যক্তিরা নাজিরপুর বাজার, কলমাকান্দার নামসংবলিত হাতে লেখা ১৭ পাতা হলুদ রঙের রশিদ দেখান। পুলিশি যাচাইয়ে সেগুলো বৈধ কাগজ হিসেবে গ্রহণযোগ্য মেলেনি। এরপর গরু জব্দ করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা বলেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে জাহিদ হাসান রাসেলের সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় গরু এনে নাজিরপুর বাজারের ভুয়া রশিদ দেখিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। সকাল পৌনে ১১টার দিকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে নাজিরপুর বাজারের নামে খাস আদায়ের একটি রশিদ বই জব্দ হয়েছে, যার ক্রমিক নম্বর ০৪০১ থেকে ০৫০০।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, কুষ্টিয়া-ন ১১-০০২৫ নম্বরের জব্দ পিকআপের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। পাঁচজনের বিরুদ্ধে চোরাই গরু সংগ্রহ, অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে জাল রশিদ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা হয়েছে।

এর আগে ৩০ অক্টোবর দুর্গাপুরের ভরতপুর সীমান্ত এলাকায় ১২টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ দুজনকে আটক করেছিল পুলিশ।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।