মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
ব্রেকিং

সুন্দরবনে ৫ জেলে অপহরণের অভিযোগ, দস্যুদের গোলাগুলির মধ্যে পালালেন দুজন, ৩ জনের খোঁজ নেই

কয়রার ভাগবা গ্রামের পাঁচ জেলেকে বুধবার রাতে সুন্দরবনে অপহরণ করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। পালিয়ে আসা জেলে মোস্তফা মোড়লের দাবি, বৃহস্পতিবার সকালে ফুলতলা খালে জাহাঙ্গীর ও মিন্টু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে তিনি ও ওসমান মোড়ল পালিয়ে আসেন। বাকি তিন জেলে কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজীর খোঁজ মেলেনি। কোস্ট গার্ড বলছে, তাঁদের উদ্ধারে অভিযান চলবে।#Sundarbans #FishermenAbducted #Koyra #Bangladesh #MeehaNews

স্যুন্দরবনের উপকূল্বর্তী স্থান
স্যুন্দরবনের উপকূল্বর্তী স্থান

সুন্দরবনে কয়রার পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারী জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে মিন্টু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি করেছেন পালিয়ে আসা এক জেলে। তাঁর ভাষ্য, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাতটার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খালে ওই বন্দুকযুদ্ধ হয়।

দাবিটি করেছেন জেলে মোস্তফা মোড়ল। তিনি বলেন, বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাঁকেসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।

মোস্তফা জানান, তাঁর সঙ্গে থাকা ওসমান মোড়ল নামের আরেক জেলেও লোকালয়ে ফিরতে পেরেছেন। তবে বাকি তিন জেলে কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজীর কোনো খোঁজ তিনি জানেন না। তাঁদের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোস্তফা।

অপহৃত পাঁচ জেলেরই বাড়ি কয়রা উপজেলার ভাগবা গ্রামে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “এ বিষয়ে জেনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলবে।”

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

হাফিজুর রহমান

জেলা প্রতিনিধি

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।